এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৮ জুলাই, ২০১৩

কোথায় গেল চামচারা : গোলাম মাওলা রনি


কোথায় গেল চামচারা : গোলাম মাওলা রনি

July 7, 2013

‘কোথায় আমাদের চাল, গম, মরিচ আর ভূট্টা কন্যা? আমরা খুঁজছি আমাদের সমুদ্রকন্যা, বই বিতরণপুত্র ও রাবিসের বাবাকে! ‘

গাজীপুরে মহাজোটের ভরাডুবির পরে আওয়ামীলীগের স্পষ্টবাদী খ্যাত গোলাম মাওলা রনি এমপি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- কোথায় আমাদের দলীয় আমলা ও পুলিশ কর্তারা, যারা আমাদেরকে জয়ের স্বপ্ন দেখাতো? কোথায় আমাদের তথাকথিত চামচারা, যারা বলতো সবকিছু ঠিক আছে? গাজীপুরে জয় নয়, সম্মানজনক পরাজয়টুকুও কেন পেলাম না?

কোথায় আমাদের চাল, গম, মরিচ আর ভূট্টা কন্যা? আমরা খুঁজছি আমাদের সমুদ্রকন্যা, বই বিতরণপুত্র ও রাবিসের বাবাকে! এরা আমার সর্বশেষ পারমাণবিক অস্ত্র। আর সেই অস্ত্রের সাহায্যে আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করবো এতে কি কারো সন্দেহ আছে? প্রার্থী আজমত উল্লার কি দোষ ছিলো? কেন গাজীপুরে গেলেন না ব্যবসায়ী নেতারা? যাদেরকে এতগুলো টেলিভিশন, কুইক রেন্টাল, ব্যাংক, বীমা এবং শেয়ার বাজার দেয়া হলো- তারা আজ কোথায়? দেশ প্রেমিকেরই বা কি হলো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন