বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, ভ্রাম্যমাণ আদালত সাক্ষী-প্রমাণ ছাড়া একতরফাভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের শাস্তি দিচ্ছে যা নজিরবিহীন।
রোববার বিকালে এক সংবাদ ব্রিফিঙে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালে ভ্রাম্যমাণ আদালতের শাস্তি দেওয়া প্রসঙ্গে বলেন, "হরতালে ভ্রাম্যমাণ আদালতে বিরোধী দলের নেতা-কর্মীদের কোনো সাক্ষী-প্রমাণ ছাড়া একতরফাভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ১৯৫২ সালের তামাক ও মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের শাস্তি দেওয়া নজিরবিহীন ঘটনা।
"ঔপনিবেশিক আমলেও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এভাবে আইনের প্রয়োগ হয়নি।"
সারাদেশে সফল ও সর্বাত্মক হরতাল চলছে দাবি করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে আন্দোলন চলবে। বিএনপি ওই ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে এই সংবাদ ব্রিফিং হয়।
তত্ত্বাবধায়ক সরকার বাতিলে সরকারের পরিকল্পনা ও সংবিধান সংশোধনসহ বিভিন্ন দাবিতে রোববার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার জন্য একটাকা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। শনিবার এ হরতাল কর্মসূচি ঘোষণা করে দল দুটি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন